বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১১

মাইকে আজান নিষিদ্ধ করতে ইসরাইলে আইন করার প্রস্তাব

 ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মসজিদে মাইকে আজান নিষিদ্ধ করতে চান। এজন্য তিনি একটি আইনের পক্ষে সমর্থন দিয়েছেন। এর নাম দেয়া হয়েছে ‘মুয়াজ্জিন ল’। তবে প্রস্তাবের বিরোধিতা করেছে তার নিজ দল লিকুদ পার্টির তিন মন্ত্রী। তারা এ উদ্যোগের কড়া সমালোচনা করেছেন। সব উপাসনালয়ের জন্য এ আইনটি প্রযোজ্য হলেও এতে সবচেয়ে বেশি প্রভাবিত হবে মসজিদ। উগ্র জাতীয়তাবাদী দল ইসরাইল বিতেনু পার্টির এমপি আনাস্তাসিয়া মিশেলি এ আইনটি প্রস্তাব করেন। তিনি নেসেটেরও একজন সদস্য। তিনি বলেছেন, মুয়াজ্জিনের আজানের জন্য ইসরাইলের হাজার হাজার নাগরিক দুর্ভোগের শিকার হন। তাই এ আইনটি করা দরকার।

বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১১

এবার মসজিদ হিন্দুদের দিয়ে দেবার পায়তারা

ইসলামিক ফাউন্ডেশনের এক প্রশিক্ষণ কর্মশালায় রাসুল (সা.) হিন্দুদের পূজার জন্য মসজিদের অর্ধেক জায়গা ছেড়ে দিয়েছিলেন, বর্তমান সরকার সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে মর্মে ধর্মপ্রতিমন্ত্রীর বক্তব্যে ফাউন্ডেশনের কর্মকর্তা ও ইমামদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই বক্তব্য নিয়ে তোপের মুখে পড়েন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং ইসলামিক ফাউন্ডেশনের ডিজি। গতকাল সকালে ধর্ম মন্ত্রণালয়ের মানবসম্পদ উন্নয়নে ধর্মীয় নেতাদের সম্পৃক্তকরণ শীর্ষক প্রকল্পের দুদিনব্যাপী বার্ষিক সভা ও কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। এতে ফাউন্ডেশনের সব জেলা কর্মকর্তা, প্রতি জেলা থেকে ২ জন করে মোট ১২৮ জন ইমাম, হিন্দু ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কর্মকর্তারা অংশ নেন। এদের মধ্যে ২০ জন নারী সদস্যও ছিলেন।

মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১১

ইমাম মাহদীর হাতেই কি সমর্পিত হবে তালেবানের নেতৃত্ব?


                                                                হাফেজ মাও: আবু মাছরুর
বর্তমান ইরানের রাজধানী তেহরানের একটি অঞ্চলের নাম হল খুরাসানআর আমাদের রাসূল স এর হাদীস সমুহ থেকে পাওয়া যায় যে ইমাম মাহদী খুরাসান থেকে আত্বপ্রকাশ করবে 

বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১১

সংবিধান থেকে ধর্মের কালো ছায়াও একদিন মুছে ফেলব : সাজেদা

সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম মুছে ফেলা হবে উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, সংবিধান থেকে ধর্মের কালো ছায়াও একদিন মুছে ফেলব। এটা আমাদের প্রতিজ্ঞা। 
আমার জানা নাই কেন এই বিষেদাগার একজন মুসলমানকে কি ক্ষতি করলো ইসলাম তবে কি সে অন্য ধর্মালম্বী? একজন দুর্গায় বিশ্বাসী আরেকজন ইসলামের নাম নিশানা মুছে ফেলতে চায়, তবে কি এই দেশ হিন্দুদেরই হয়ে গেল !!!!

মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১১

কে বুঝাবে আর কে বুঝবে...... পর্ব -১ ও ২

পর্ব -১
আজকাল অনেকেই তাদের ছেলে মেয়েদের তেমন শাসন করতে দেখা যায় না। শাসন বলতে বেত্রাঘাত, চপোটাঘাত এই জাতীয় কিছু। মারধর আজ খুবই ঘৃনার চোখে দেখা হয়। শিশুদের মানসিক বিকাশ নাকি বাধাগ্রস্থ হয। যার ফলশ্রুতিতে ছেলে মেয়েরা বাবা মার মান্য করাতো দূরের কথা এমন সব অপকর্ম করে বসে যার জন্য মাথা ঠুকেও কোন লাভ হয় না।

বুধবার, ২৬ অক্টোবর, ২০১১

মহানবী (সা.) সম্পর্কে কটূক্তি : নড়াইলে স্কুলশিক্ষিকা নূপুর রায়ের বিরুদ্ধে মামলা

মহানবী হজরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তিকারী স্কুল শিক্ষিকা নূপুর রায়ের বিরুদ্ধে নড়াইলে মামলা হয়েছেনড়াইলের বিশিষ্ট মুক্তিযোদ্ধা উজির আহমেদ খান গতকাল বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাহজাহান আলীর আদালতে মামলাটি করেনআদালত নড়াইলের এনডিসিকে অভিযোগ তদন্ত করে আগামী ২ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন

রবিবার, ২৩ অক্টোবর, ২০১১

‘আল্লাহকেও একদিন বেঁধে আনবে মানুষ’

পাইকগাছার কপিলমুনি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক অরুণকুমার সরকার প্রথম বর্ষের শিক্ষার্থীদের ইংরেজি ক্লাস নিতে গিয়ে বলেছেন, বিজ্ঞান ও অবাধ তথ্যপ্রযুক্তির অগ্রযাত্রায় মানুষ চাঁদে বসবাসের আয়োজন করছে। ঘুরছে গ্রহ থেকে গ্রহান-রে। তথ্যপ্রযুক্তির বদৌলতে গোটা পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয়। প্রযুক্তির এ অভাবনীয় অগ্রগতিতে শিক্ষাব্যবস্থারও উন্নতি ঘটছে দিনে দিনে, যা এক সময় মানুষের কল্পনাতীত ছিল, আজ তা বাস্তব। এমন এক সময় আসবে যে দিন আল্লাহকে পিঠমোড়া দিয়ে বেঁধে কপিলমুনি বাজারে নিয়ে এসে জিজ্ঞেস করবে- ‘তুই আমাদের অনেক জ্বালিয়েছিস, তোর কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছে, একপর্যায়ে তার কাছ থেকে ক্ষতি পূরণের অর্থও আদায় করবে এই তথ্যপ্রযুক্তি।’

আরো দেখুন

Related Posts with Thumbnails